শনিবার, আগস্ট ২২, ২০২৬

সুদানে জানাজায় হামলা, নিহত ৪০

WP Import ০৫ নভেম্বর ২০২৫ ১১:৩৭ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ০৫ নভেম্বর ২০২৫ ১১:৩৭ অপরাহ্ন
সুদানে জানাজায় হামলা, নিহত ৪০
সুদানে জানাজায় হামলা, নিহত ৪০

সোনার দেশ ডেস্ক:


সুদানের কেন্দ্রীয় কর্দোফান অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর এল-ওবাইদে একটি জানাজায় হামলায় ৪০ জন নিহত হয়েছেন। বুধবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবিক কার্যালয় কখন এই হামলার ঘটনা ঘটেছে বা এর পিছনে কারা ছিল তা নির্দিষ্ট করে জানায়নি। তবে জানিয়েছে, কর্দোফান অঞ্চলের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।
সুদানের গৃহযুদ্ধে কয়েক হাজার মানুষকে হত্যার শিকার হয়েছে এবং আরো লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে এই যুদ্ধ নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে, যা আরও বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।

২০২৩ সাল থেকে সেনাবাহিনীর সাথে যুদ্ধরত আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বিশাল পশ্চিম দারফুর অঞ্চলের শেষ সেনা ঘাঁটি এল-ফাশার দখল করার পর কর্দোফানে আক্রমণ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল।

জাতিসংঘের ওসিএইচএ সংস্থা বলেছে, “স্থানীয় সূত্র জানিয়েছে যে উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী এল ওবাইদে একটি জানাজায় গতকাল হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক লোক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।”

এল-ফাশার থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া মানুষরা আরএসএফের হাতে ধর্ষণ সহ ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছে।
চার সন্তানের মা আমিরা এল-ফাশার থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) পশ্চিমে তাওইলার একটি অস্থায়ী আশ্রয়স্থল থেকে বলেন, “ধর্ষণ ছিল গণধর্ষণ। জনসমক্ষে গণধর্ষণ, সবার সামনে ধর্ষণ এবং কেউ তা থামাতে পারেনি।”
ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে , যৌন সহিংসতার শিকার ৩০০ জনেরও বেশি মানুষ নিকটবর্তী জমজম শিবিরে আরএসএফের পূর্ববর্তী হামলার পর তাওইলায় তাদের দলের কাছ থেকে চিকিৎসা চেয়েছিলেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি