পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

সোনার দেশ ডেস্ক :
অ্যার্টনি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচনে অংশের নেওয়া বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো।-বাংলা ট্রিবিউন