শনিবার, আগস্ট ২২, ২০২৬

‘গানে গানে এন্ড্রু কিশোর’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা

WP Import ০৪ নভেম্বর ২০২৫ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৪ নভেম্বর ২০২৫ ১১:২০ অপরাহ্ন
‘গানে গানে এন্ড্রু কিশোর’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা
‘গানে গানে এন্ড্রু কিশোর’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:


দেশবরেণ্য সঙ্গীতশিল্পী প্লেব্যাক সম্রাট, কণ্ঠরাজ এন্ড্রু কিশোরের ৭০তম জন্মদিন উপলক্ষে ‘গানে গানে এন্ড্রু কিশোর’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) পাঁচদিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিন ছিল। বিকেলে অনুষ্ঠানটি নগরীর পাঠানপাড়া লালনশাহ্ মুক্তমঞ্চে শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নন্দন সাহিত্যা একাডেমী বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাইদ। এসময় রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাংবাদিক আবু সালেহ মো. ফাত্তা ছাড়াও কবি, সাহিত্যিক, লেখকসহ গুণীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কাউটার আনম সালেহ কে সংবর্ধনা জানানো হয়।