শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন

WP Import ০৪ নভেম্বর ২০২৫ ১১:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৪ নভেম্বর ২০২৫ ১১:১৩ অপরাহ্ন
নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন
নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:


অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। পরে গ্রাহকেরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রিপেইড মিটার সংযোগের কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। ওভারলোড হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, লো ব্যাটারির কারণে মিটার লক হয়ে পড়ে, ভুল বা পুরনো টোকেন লোড করলেও মিটার লক হয়ে যায়, আবার বেশি ভোল্টেজের কারণে মিটার ট্রিপ করে। চার্জ দেওয়ার পর সংযোগ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় বিলও বেশি আসে। তাছাড়া রিচার্জের খরচ ও জটিলতাও বেড়েছে বলে তারা অভিযোগ করেন।

এম এ সবুর নামের এক ব্যক্তি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে, বিদ্যুতের বিভিন্ন স্ল্যাব সমন্বয় করতে হবে, ডিমান্ড চার্জ বাতিল করতে হবে এবং নতুন সংযোগের ক্ষেত্রে জটিলতা কমাতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে
মানববন্ধনে আরও বক্তব্য দেন- রাজশাহী নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, সমাজসেবক এ বি সিদ্দিক, ২ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।