বাঘায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্র আহত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় তামিম হোসেন নামের এক ছাত্র আহত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম বাজারে এই দুর্ঘটনা ঘটে। তামিম হোসেন মনিগ্রাম বাজারের শহিদুল ইসলামের ছেলে এবং মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
মনিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হোসনে আরা পারভিন বলেন, দুপুরে টিফিন দেওয়া হয়। রাস্তা পার হয়ে টিফিন খেতে বাড়ি যাওয়ার সময় দ্রুতগামী অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে তামিম হোসেন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে ভর্তি করা হয়েছে।
বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থ্য নেওয়া হবে।