বাঘা পৌর কৃষকদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা পৌর কৃষকদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৩ নভেম্বর) এই কমিটি অনুমোদন দিয়েছেন জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠু।
৪১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক হয়েছে আলী হোসেন জনি। সদস্য সচিব হয়েছেন সোহানুর রহমান সোহাগ। এবং সিনিয়র যুগ্ন আহ্বায়ক হয়েছে তহিদুল ইসলাম।
সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বাঘা পৌরসভার পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন সহ সাংগঠনিক সকল কার্যক্রম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ সিদ্ধান্ত ও স্বাক্ষরের ভিত্তিতে গৃহীত হবে বলে অনুমোদিত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফ বিষয়টি নিশ্চিত করেন।