শনিবার, আগস্ট ২২, ২০২৬

সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান আবু সাইদ চাঁদের

WP Import ০৪ নভেম্বর ২০২৫ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৪ নভেম্বর ২০২৫ ১১:০৮ অপরাহ্ন
সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান আবু সাইদ চাঁদের
সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান আবু সাইদ চাঁদের

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, আজকে আমাকে দলীয় ভাবে যে মনোনয়ন দেয়া হয়েছে তা চারঘাট-বাঘার মানুষের সর্বস্তরের মানুষের মনোনয়ন। আগামী নির্বাচন অন্য যে কোন সময়ের চেয়ে কঠিন নির্বাচন হবে। তাই সকল নেতাকর্মীরা সব ধরণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলেরর সভাপতিত্বে শলুয়া ইউনিয়নের মাড়িয়া ইদগাহ মাঠে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম মোস্তফ্ ামামুন,বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবলু হোসেন,চারঘাট পৌর বিএনপির মোমনিুল হক মমিন, সাধারন সম্পাদক নজমুল হক. সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট প্রমুখ।

আবু সাইদ চাঁদ আরও বলেন, বিএনপি একটি বড় দল। আর বড় দলে একাধিক নেতা মনোনয়ন চাইবে এটাই স্বাভাবিক। তবে দল একজনকেই মনোনয়ন দিবেন এটাও স্বাভাবিক। তাই যারা মনোনয়ন চেয়েছিলেন সকলেই বিএনপির নেতা। আমি সকল পর্যায়ের নেতাকর্মীকে আহ্বান জানায়, আসুন আমরা কাধে কাধ মিলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। আগামী ফেব্রয়ারীতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। তাই সময় থাকতে সকলে এখন থেকে বাড়ী বাড়ী গিয়ে ধানের শেিষর জোয়ার তুলতে হবে। এছাড়াও আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালণ করতে সকল নেতাকর্মীকে আহ্বান জানান।
তিনি বলেন, ধানের শীষ হচ্ছে আশা ও অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আমি চাই জনগনের ভোটে এই এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার হোউক।