বাগমারা হতে ১১৬ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী হোসেন‘কে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় রাজশাহীর বাগমারা থানার জোতিনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১৬ বোতল (১১.৬ লিটার) অবৈধ অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী হোসেন আলী (৫০)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী বাগমারা থানার মন্দিয়াল মধ্যপাড়ার মৃত রিক প্রামাণিকের ছেলে।
সাং-মন্দিয়াল মধ্যপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত অবৈধ এ সময় ১চি মোবাইল ফোন জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞঘপ্তি সূত্রে জানা যায়, এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে।
ধৃত আসামি দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ওষুধ বিক্রয়ের আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল।
আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।