আবু সাঈদ চাঁদকে এমপি মনোনয়ন দেয়ায় আনন্দে ভাসছে চারঘাট-বাঘা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আব ুসাঈদ চাঁদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জাফকরুল ইসলাম আলমগীর। নাম ঘোষণায় আবু সাঈদ চাঁদের নাম প্রকাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে চারঘাট-বাঘায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিএনপির তৃনমূলের ভোটারসহ সর্বস্তরের জনতা। চারঘাট-বাঘার মানুষের হৃদয়ের স্পন্দন আবু সাঈদ চাদ। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সব কিছু শেষ করে শেষ সময়ে চাঁদকে মনোনীত করায় অনেকেই আনন্দে কেঁদে ফেলেন।
জানা যায়, ইতপুর্বে একাধিক সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার মানুষ মনোনয়ন থেকে বারবার বঞ্চিত হয়েছিল। তাই তো মানুষের প্রাণের দাবি ছিল এবার চাঁদকে মনোনয়ন দেয়ার। চারঘাট-বাঘার মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে দলীয় হাইকমান্ড। তবে সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে কাজ করবে বলে দাবি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের।
আবু সাঈদ চাঁদ বলেন, আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে চারঘাট-বাঘার মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি। চারঘাট-বাঘার মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের ১২ টি জেলায় আমার বিরুদ্ধে ৮৫ টি মামলা হয়েছে। জীবনের অধিকাংশ সময় আমার জেলখানায় কেটেছে।
জেলখাটতে গিয়ে আমি আমার গর্ভধারিনী মাকে হারিয়েছি। হারিয়েছি প্রাণপ্রিয় সহধর্মীনিকে। তবুও ফ্যাসিস্ট আওয়ামীগ সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। পারেনি চারঘাট-বাঘার মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের জনগনকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান চারঘাট-বাঘার গণমানুষের হৃদয়ের স্পন্দন আবু সাঈদ চাদ।