নগর বিএনপির সাবেক সভাপতি সালেহ্ উদ্দীন বেবীর মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট কলামিস্ট সালেহ্ উদ্দীন বেবীর মৃত্যুবার্ষিকী পালন করেছেন তাঁর শুভকাক্সিক্ষরা। সালেহ্ উদ্দীন বেবী স্মৃতি সংসদে উদ্যোগে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৩ নভেম্বর) রাতে নগরীর দাশপুকুর মোড়ে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালমগীর হোসেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন স্বপন, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, পবা উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন, পুঠিয়া উপজেলা বিএনপি নেতা জিল্লুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা হিটলার, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদৎ হোসেন রনি, মহানগর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ, যুবদল নেতা মোস্তাকিম মুস্তাক, যুবদলের মহানগরের সদস্য, নীরব খাঁন তারেক, শুভ, হৃদয়, মারুফসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
এছাড়াও বাদ মাগরিব নগরীর সিমলা পার্কে অবস্থিত নুর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নুর জামে মসজিদের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তোতা, সহ-সভাপতি আইয়ুব আলী, দফতর সম্পাদক ডা. আব্দুর রহমান, প্রচার সম্পাদক রবি, সদস্য আলামিন হোসেনসহ মুসল্লিরা। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সালমান ফারসি।