শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন সভাপতি জসিম, সা. সম্পাদক বিজয়

WP Import ০৩ নভেম্বর ২০২৫ ০২:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ নভেম্বর ২০২৫ ০২:২৬ অপরাহ্ন
রাবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন সভাপতি জসিম, সা. সম্পাদক বিজয়
রাবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন সভাপতি জসিম, সা. সম্পাদক বিজয়


‎রাবি প্রতিবেদক :


‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় নির্বাচিত হয়েছেন।
‎পসামবার (৩ নভেম্বর ) সংগঠনের সভাপতি মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

‎নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি শাহ্ মুহাম্মদ আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমা বিভা, সাংগঠনিক সম্পাদক, মো. সবুজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আশিক অর্থ সম্পাদক শোয়াইবা আক্তার, দপ্তর সম্পাদক, আবিদা সুলতানা, উপ-দপ্তর সম্পাদক তানজিলা রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তুহিন চাকমা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সিহাব উদ্দীন। ‎প্রচার সম্পাদক মো. হাবিবুল্লাহ বাহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুর্শেদুর রহমান রুপক।

সম্পাদকীয় পর্ষদ সদস্য হিসেবে রয়েছেন তামান্না আক্তার এবং মোছা. কাওছারিন জাহান জিম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাজমুন নাহার শোভা এবং মো. আদিল আহনাফ।
‎উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।