শনিবার, আগস্ট ২২, ২০২৬

যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

WP Import ০২ নভেম্বর ২০২৫ ০২:১৩ অপরাহ্ন জাতীয়
WP Import ০২ নভেম্বর ২০২৫ ০২:১৩ অপরাহ্ন
যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের
যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত

সোনার দেশ ডেস্ক :


জাতীয়করণের দাবিতে আজ রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষক নেতারা জানান, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের অবহেলা করছেন। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ২১ দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদরাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইবতেদায়ি শিক্ষকরা।
তথ্যসূত্র: বাংলানিউজ