শনিবার, আগস্ট ২২, ২০২৬

নেত্রকোণায় ‘ছেলের লাঠির আঘাতে’ নিহত বাবা

WP Import ০২ নভেম্বর ২০২৫ ০১:২৭ অপরাহ্ন জাতীয়
WP Import ০২ নভেম্বর ২০২৫ ০১:২৭ অপরাহ্ন
নেত্রকোণায় ‘ছেলের লাঠির আঘাতে’ নিহত বাবা
নেত্রকোণায় ‘ছেলের লাঠির আঘাতে’ নিহত বাবা


সোনার দেশ ডেস্ক :


নেত্রকোণার মদন উপজেলায় ষাটোর্ধ্ব এক ব্যক্তি তার ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে শনিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে মদন থ্নার ওসি মো. শামসুল আলম শাহ্ জানান।
নিহত ৬৫ বছর বয়সী মোস্তফা মিয়া ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

এ ঘটনায় অভিযোগের মুথে থাকা মোস্তফার ছেলে ২৫ বছর বয়সী সাজ্জাদ মিয়া ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে মদন থ্নার ওসি শামসুল আলম বলেন. “মানসিক ভারসাম্য হারানো সাজ্জাদ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ বসতঘরে ঘুমিয়ে পড়ে মোস্তফা মিয়া।

“হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান।”
এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
তথ্যসূত্র: বিডিনিউজ