শনিবার, আগস্ট ২২, ২০২৬

জামালপুরে নদীতে নেমে নিখোঁজ পাঁচ শিশুর সবার লাশ উদ্ধার

WP Import ০২ নভেম্বর ২০২৫ ০১:০৯ অপরাহ্ন জাতীয়
WP Import ০২ নভেম্বর ২০২৫ ০১:০৯ অপরাহ্ন
জামালপুরে নদীতে নেমে নিখোঁজ পাঁচ শিশুর সবার লাশ উদ্ধার
জামালপুরে নদীতে নেমে নিখোঁজ পাঁচ শিশুর সবার লাশ উদ্ধার


সোনার দেশ ডেস্ক :


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
এ নিয়ে নিখোঁজ পাঁচ শিশুর সবার লাশ উদ্ধার হল।

রোববার সকালে ঝিনাই নদীর চরহরিপুর এলাকা থেকে লাশটি স্থানীয়রা উদ্ধার করে বলে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউল হক জিয়া জানান।
বৈশাখী নামের শিশুটি মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী গ্রামের কৃষক হোসেন মিয়ার মেয়ে।

এসআই জিয়াউল বলেন, “গত শুক্রবার বিকালে স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে ঝিনাই নদীর চরভাটিয়ানী আমতলা এলাকায় যায় পাঁচ শিশু। সেখানে আনার সরকারবাড়ীর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা।

“ফায়ার সার্ডিসের ডুবুরি দল শুক্র ও শনিবার অভিযান চালিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিল বৈশাখী।”
রোববার সকালে তার মৃতদেহ ভেসে ওঠে বলে জানান এসআই জিয়াউল হক।
তথ্যসূত্র: বিডিনিউজ