নিয়ামতপুরে অপহৃত ভিকটিম গাজীপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি :
র্যাব-০৫, সদর কোম্পানী, রাজশাহী এবং সিপিসি-২, র্যাব-১, উত্তরা, ঢাকার যৌথ অভিযানিক দল শনিবার (১ নভেম্বর) বিকেল পৌনে ৪ টায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার বড় দেওরা শিংবাড়ি এলাকা হতে অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃতাকে উদ্ধার করেছে। ২৫ সেপ্টেম্বর নওগাঁর নিয়ামতপুর থেকে ভিকটিমকে অপহরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ১৬ বছর বয়সের নাবালিকা মেয়ে। সে নওগাঁ নিয়ামতপুর সরকারি ডিগ্রী কলেজ এর একাদশ শ্রেণির ছাত্রী । পাশের গ্রামের আসামি শাওন ভিকটিম কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রলোভন সহ প্রেমের প্রস্তাব দিয়ে আসতেছিল। ভিকটিম আসামির কথায় রাজি না হয়ে বাসায় গিয়ে বলে দেয়।
এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর ভিকটিম বিকাল অনুমান ৪ ঘটিকায় কলেজের সামনে হতে আসামি সাব্বির সহ ৪ জন সিএনজি যোগে পরস্পর যোগসাজোসে জোরপূর্বক অপহরণ করে।
উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যা নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা নং-১৬, তাং-২৮/০৯/২৫ ইং, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০২০ এর ৭/৩০ ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আসামী শাওনকে অপহরণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে অপহরণ মামলা মূলে হস্তান্তর করা হইয়াছে ।