শনিবার, আগস্ট ২২, ২০২৬

কাটাখালী সীমান্ত হতে ভারতীয় ফেনসিডিল আটক

WP Import ০২ নভেম্বর ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন জাতীয়
WP Import ০২ নভেম্বর ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন


সংবাদ বিজ্ঞপ্তি :


শনিবার (১ নভেম্বর) আনুমানিক বিকেল ৩:২০ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১৫৯/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার কাটাখালী থানার লটাবন এলাকায় অভিযান চালিয়ে ১টি প্লাস্টিকের বস্তায় ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।