শনিবার, আগস্ট ২২, ২০২৬

অবশেষে রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা

WP Import ০১ নভেম্বর ২০২৫ ০১:৫৯ অপরাহ্ন
WP Import ০১ নভেম্বর ২০২৫ ০১:৫৯ অপরাহ্ন
অবশেষে রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা
অবশেষে রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা

মামুনুর রশিদ মামুন ও মাহাফুজুর রহমান রিটন (বাঁ থেকে)

নিজস্ব প্রতিবেদক :


সম্মেলনের প্রায় তিনমাস পর রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষিত হয়েছে। কমিটিতে সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে নগর যুবদলের সাবেক আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটনকে।
শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই এই তথ্য জানানো হয়।

১৪ সদস্যের বিশিষ্ট আংশিক কমিটিতে নজরুল হুদাকে সিনিয়র সহ-সভাপতি এবং আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন এবং জয়নাল আবেদিন শিবলীকে সহ-সভাপতি করা হয়েছে।

এছাড়া বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক এবং এরশাদ আলী ঈশা ও মাইনুল আহসান পান্নাকে সদস্য করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১০ আগস্ট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ২ মাস ২২ দিন পর আংশিক কমিটি ঘোষণা করা হলো।