শনিবার, আগস্ট ২২, ২০২৬

কাটাখালী সীমান্ত হতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটী ইঞ্জিন চালিত নৌকা আটক

WP Import ০১ নভেম্বর ২০২৫ ০১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ নভেম্বর ২০২৫ ০১:২৭ অপরাহ্ন
কাটাখালী সীমান্ত হতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটী  ইঞ্জিন চালিত নৌকা আটক
কাটাখালী সীমান্ত হতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটী ইঞ্জিন চালিত নৌকা আটক

সংবাদ বিজ্ঞপ্তি :

শুক্রবার (৩১ অক্টোবর) আনুমানিক ১১:৫০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৬৯/৫-এস হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার কাটাখালী থানার মিডিলচর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও নৌকা কাটাখালী থানায় জমা করা হয়েছে।