শনিবার, আগস্ট ২২, ২০২৬

নারায়ণগঞ্জে ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৫

WP Import ০১ নভেম্বর ২০২৫ ০১:১৫ অপরাহ্ন জাতীয়
WP Import ০১ নভেম্বর ২০২৫ ০১:১৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৫
নারায়ণগঞ্জে ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৫

সংগৃহীত ছবি

সোনার দেশ ডেস্ক :


নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগ ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন। পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে দেয়।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটকদের হেফাজতে নেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যানও জব্দ করে।

এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।
তথ্যসূত্র: বাংলানিউজ