শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড আব্দুল্লাহ সরকার

সংবাদ বিজ্ঞপ্তি:
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন রাজশাহী মোহনপুরের সন্তান, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক এবং বর্তমানে বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রি) কলেজের প্রভাষক আব্দুল্লাহ সরকার।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শেরে বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা মীর হাশমত আলী। প্রধান আলোচক ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খান, সাবেক অতিরিক্ত সচিব (অর্থ মন্ত্রণালয়) পীরজাদা শহীদুল হারুন, লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অবঃ), সেক্রেটারি, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন; মোঃ মোশাররফ হোসেন, উপদেষ্টা, এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন; এবং ফখরুল ফেরদৌস, নির্বাহী পরিচালক, ডিসিআই, ঢাকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্যসচিব ও চেয়ারম্যান, বিটিআরসি।