শনিবার, আগস্ট ২২, ২০২৬

তারুণ্যের উৎসব উপলক্ষে লফস শিক্ষাবৃত্তি প্রদান

WP Import ৩১ অক্টোবর ২০২৫ ১১:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩১ অক্টোবর ২০২৫ ১১:৪১ অপরাহ্ন
তারুণ্যের উৎসব উপলক্ষে লফস শিক্ষাবৃত্তি প্রদান
তারুণ্যের উৎসব উপলক্ষে লফস শিক্ষাবৃত্তি প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি:


তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েল ফেয়ার (লফস) শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) লফস ঘোড়ামারাস্থ কার্যালয়ে প্রকল্পের অর্ন্তভূক্ত ১৮ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর সিনিয়ম ম্যানেজান লোটাশ লুক চিশিম, রাজশাহী সিটি কর্পোরেশনের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, রাজশাহী বি.বি হিন্দু একাডেমীর প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার ও রাজশাহী জজ কোর্টের আইনজীবি শাহিনুল হক মুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লফস নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীর শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্টিত করতে লেখা-পড়ায় মনোযোগি হওয়ার আবহবান জানান। ভালো ফলাফলের কারনে আজ তোমাদের বৃত্তি প্রদান করা হলো, আমরা সবাই আশাবাদি আগামী দিনে আরও ভালো ফলাফল তরতে পারবে।

লেখপাড়ার পাশাপাশি সৃজনশীল কাজে নিজেদের সম্পৃক্ত থেকে দেশ তথা জাতি গঠনে তোমাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এই সহযোগিতা তোমাদের উৎসাহিত করার জন্য। শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্ত না হওয়ার পরামর্শ দেন। এছাড়া তারুন্যের উৎসবে অঙ্গিকার হোক বাল্য বিবাহ যেন না হয় সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে লফস’র প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুনসহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, লফস’র প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি।