শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিভাগীয় বইমেলার উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার: ইতিহাসের সুবিজ্ঞ ও দূরদর্শীদের জীবনের শিক্ষা আমরা বই পড়েই জেনেছি

WP Import ৩১ অক্টোবর ২০২৫ ১১:৩৭ অপরাহ্ন
WP Import ৩১ অক্টোবর ২০২৫ ১১:৩৭ অপরাহ্ন
বিভাগীয় বইমেলার উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার: ইতিহাসের সুবিজ্ঞ ও দূরদর্শীদের জীবনের শিক্ষা আমরা বই পড়েই জেনেছি
বিভাগীয় বইমেলার উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার: ইতিহাসের সুবিজ্ঞ ও দূরদর্শীদের জীবনের শিক্ষা আমরা বই পড়েই জেনেছি


তথ্যবিবরণী:


রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, পৃথিবীর ইতিহাস অনেক লম্বা এবং এ লম্বা ইতিহাসে যারা সুবিজ্ঞ ও দূরদর্শী আছেন, আমাদের জন্য তাদের জীবনের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। সেই বিষয়গুলো আমরা জেনেছি বই পড়ে। বই না পড়লে এটা জানতে পারতাম না। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে রাজশাহী কালেক্টরেট মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এবং বিভাগীয় প্রশাসন বাস্তবায়িত নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার বলেন, পাঠ্যবই কিন্তু পড়তে ভালো লাগে না। আবার ওই পাঠ্যবই যদি একজন শিক্ষক মজা করে পড়ান, তাহলে সেই বিষয়টা সবচেয়ে ভালো লাগে। তাই শিক্ষক সমাজের কাছে আমার আবেদন হলো, পড়াটাকে আনন্দের একটি অনুষঙ্গ বানান।

এই সময় কোনো কোনো বক্তা বইমেলা ৯ দিনের জায়গায় ১৫ দিন করার দাবি জানালে, বিভাগীয় কমিশনার উক্ত দাবির সাথে সুর মিলিয়ে বইমেলা ১৫ দিনব্যাপি করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হামিদুল হক, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
এর আগে অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৫-এর উদ্বোধন করেন। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মেলা মঞ্চে পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।