শনিবার, আগস্ট ২২, ২০২৬

শনিবার ৫৪তম জাতীয় সমবায় দিবস

WP Import ৩১ অক্টোবর ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩১ অক্টোবর ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ন

তথ্যবিবরণী  :     


শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। দিবসটি উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সমবায় বিভাগ।

এ উপলক্ষে ওইদিন সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমি হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালি শেষে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ে যুগ্মনিবন্ধক মো. মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।