শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় সড়ক দুর্ঘনায় আহত কলেজ শিক্ষার্থী হাসপাতালে

WP Import ৩১ অক্টোবর ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩১ অক্টোবর ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ন
বাঘায় সড়ক দুর্ঘনায় আহত কলেজ শিক্ষার্থী হাসপাতালে
বাঘায় সড়ক দুর্ঘনায় আহত কলেজ শিক্ষার্থী হাসপাতালে


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘনায় আহত হয়েছে মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী। বৃস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর মসজিদের উত্তর দিকের বাঁকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর্ন রয়েছেন। ইয়ামিন বাঘা পৌরসভার মিলিকবাঘা (জিরো পয়েন্ট) এলাকার মৃত ইউসুফ বিন মুসার ছেলে।
জানা গেছে, বৃস্পতিবার দুপুর মোটরসাইকেল যোগে আড়ানী থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বাঘা-আড়ানী সড়কের আমোদপুর মসজিদের উত্তর দিকের বাঁকে পৌঁছলে আড়ানীর দিকে যাওয়া পণ্য বোঝাই (খুলনা মেট্রো-ড-১১-০৩৮৮) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়ামিন ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থী।

মোস্তাকিন আহমেদ ইয়ামিনের চাচা বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ইয়ামিনের অবস্থা শঙ্কামুক্ত না।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।