৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুঠিয়া থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল বুধবার (২৯ অক্টোবর) ভোর ৫.৩০ ঘটিকায় রাজশাহীর পুঠিয়া থানার বিড়ালদহ মাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি ২০০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত মাদক ব্যবসায়ীরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ডো গ্রামের আবু আলীর ছেলে চালক শেখ মো. ফয়সাল মিয়া (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার নয়নপুরের আবাদুল আলীর ছেলে হেলপার মো. আলম (২৫)। এ সময় আসামীদের কাছ থেকে পিকআপ ১টি, মোবাইল ফোন ২টি, সিম কার্ড ২টি এবং নগদ ২৫০০ টাকা জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
গাজা বহনকারী সিঙ্গেল কেবিন পিকআপ তল্লাশি করে পিকআপের ভিতরে চালকের সিটের নীচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরি চেম্বারের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে পিকাপের কেবিন সিটের নিচ দেখলে কোনোভাবেই ওই চেম্বারের উপস্থিতি বোঝার উপায় নেই।
ধৃত আসামিদ্বয় আন্তঃজেলা মাদকচক্রের সক্রিয় সদস্য। এর আগেও তারা পিকআপ যোগে মালামাল পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
আসামিদ্বয়ের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।