নগরীতে পুকুরে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
নগরীতে একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকায় এই মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। তারা খবর দেন থানাতে। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ।
মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মেহেদি মাসুদ বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকা-। মৃত ব্যক্তির পরনে কালো টি-শার্ট ও লুঙ্গি ছিল। এছাড়া পুকুর পাড়ে একটি লাল গামছা পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।