শনিবার, আগস্ট ২২, ২০২৬

মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১১:০৭ অপরাহ্ন
মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় পবা থানা কমিটিতে যৌননিপীড়ন ও ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ এই বিষয়ে- মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায় । স্বাগত বক্তব্য রাখেন লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়। সভা সঞ্চালনা করেন সদস্য আলিমা খাতুন।
অন্যান্যদের বক্তব্য রাখেন থানা কমিটির সাধারণ সম্পাদক মমতাজ বেগম। সভায় বক্তারা উত্ত্যক্তকরণ, যৌন হয়রানীর কারণ সমূহ নিয়ে আলোচনা করেন। বাল্যবিবাহের কুফল, ধর্ষণ, নিয়ে আইনী আলোচনা করেন।
সভায় সভাপতি তাঁর বক্তব্যে যে সমস্ত বিষয় যৌন হয়রানি বলে গণ্য হবে যেমন শারীরিক স্পর্শের মতো অপ্রত্যাশিত যৌনা কাঙ্ক্ষার ব্যবহার, যৌন ইঙ্গিত প্রচ্ছন্ন শারীরিক বা ভাষাগত আচরণ যৌন সম্পর্কের দাবি বা অনুরোধ, যৌন ইঙ্গিত পূর্ণ মন্তব্য বা রসিকতা, মিথ্যা আশ্বাস, প্রলোভন বা প্রচারণার মাধ্যমে যৌন সম্পর্কের স্থাপনের চেষ্টা ইত্যাদি তুলে ধরেন।

তিনি আরো বলেন, মহিলা পরিষদ বিশ্বাস করে নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে অর্জিত হবে নারীর মানবাধিকার। এই লক্ষ্যে নারী সমাজকে সচেতন করে সংগঠিত আন্দোলন গড়ে তোলার পাশাপাশি এই আন্দোলনে সব পুরুষ সমাজকে বিশেষ করে তরুণ সমাজকে যুক্ত করা অত্যন্ত জরুরী বলে মহিলা পরিষদ মনে করে। এই সভায় পরিবারে মেয়েদের সুরক্ষার জন্য মা-দেরকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। তবে আমাদের সমাজ এবং দেশ এগিয়ে যাবে।