শনিবার, আগস্ট ২২, ২০২৬

আগামী এক মাসের মধ্যে রাবিতে চালু হবে ‘ই-কার’: রুয়া সভাপতি

WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১০:৫৫ অপরাহ্ন
আগামী এক মাসের মধ্যে রাবিতে চালু হবে ‘ই-কার’: রুয়া সভাপতি
আগামী এক মাসের মধ্যে রাবিতে চালু হবে ‘ই-কার’: রুয়া সভাপতি

রাবি প্রতিবেদক:


আগামী ১ মাসের মধ্যে ই-কার এবং স্বল্প সময়ের মধ্যে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। বৃস্পতিবার (৩০ অক্টোবর) রুয়ার প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকালে সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানান রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

রফিকুল ইসলাম খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর থেকেই আমরা রুয়াকে সক্রিয় করার এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছি।সম্প্রতি বিসিএস পরীক্ষায় শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দেখা দিলে, বিশ্ববিদ্যালয়ের চারটি বাসের পাশাপাশি রুয়ার পক্ষ থেকে আমরা অতিরিক্ত ১০টি বাসের ব্যবস্থা করি। এতে শিক্ষার্থীরা নির্বিঘেœ রাজশাহী থেকে ঢাকা গিয়ে পরীক্ষা দিয়ে ফিরে এসেছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে ই-কার চালু করা হবে এবং আগামী এক মাসের মধ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এর ব্যবস্থা করবো আর সেটাও দ্রুতই শুরু করবো।

উল্লেখ্য, গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৩ আগস্ট সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রুয়ার নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে।