রাকাবে ব্যাংকিং সেবা বিষয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “তারুণ্যের উৎসব-২০২৫” কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ব্যাংকিং সেবা বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজশাহী গ্রেটাররোড কাজীহাটা শাখায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মহব্বত আলী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, মানিলন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন অ্যান্ড ব্রাঞ্চ কন্ট্রোল ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক শিশির কুমার রায়, তরুণ উদ্যোক্তাবৃন্দ এবং শাখার কর্মকর্তা-কর্মচারীরা। সভাটি সঞ্চালনা করেন শাখার ব্যবস্থাপক মাইফুল রাণী।