শনিবার, আগস্ট ২২, ২০২৬

বরেন্দ্র জাদুঘরের সময়সূচি পরিবর্তন

WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১০:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরের শীতকালীন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শনিবার (১ নভেম্বর থেকে এই পরিবর্তন আসছে।
জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘরের শীতকালীন সময়সূচি পরিবর্তিত হয়েছে। ১ নভেম্বর থেকে চালু হয়েছে নতুন এই সময়সূচি। আগামী ৩১ মার্চ পর্যন্ত বরেন্দ্র গবেষণা ও গবেষণা গ্রন্থাগারের সময়সূচি পরিবর্তিত হয়েছে। এখন শনিবার থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবারও একই সময় খোলা থাকবে। শুধু প্রদর্শন গ্যালারি খোলা থাকবে। তবে নামাজের বিরতির থাকবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে বৃহস্পতি।
এছাড়া সরকার ঘোষিত ও বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিনে জাদুঘর স্বাভাবিক নিয়মে বন্ধ থাকবে।