শনিবার, আগস্ট ২২, ২০২৬

নওহাটায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১০:৪৬ অপরাহ্ন
নওহাটায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
নওহাটায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক:


বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বায়া বাজার এলাকায় নওহাটা পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌর ছাত্রদলের সদস্য মোহাম্মদ সাব্বির রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর মেয়র মো. মকবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মামুন সরকার জেড, বিএনপি নেতা মো. শরিফুর রহমান শরীফ, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রিয়াদ, রহমত, সাজু, আবু সাঈদ, রনি, সাব্বির রহমান, ফয়সাল, অরন্য, শান্ত, লিখন, মুস্তাকিম, তৌহিদ, অরিন, নুরতাজ, আরাফাত, মেহেদি, শুভ, সাইফ, রাসিক, রাতুল, বাধন, আকাশ প্রমুখ। এসময় উপস্থিত বক্তারা বলেন-“দেশের মানুষ আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার ফিরে পেতে আগ্রহী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়-এটি মানুষের মুক্তির প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে জনগণের সমর্থন অর্জন করতে হবে।”