শনিবার, আগস্ট ২২, ২০২৬

ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল নামে বিক্রি, সতর্ক করল সরকার

WP Import ৩০ অক্টোবর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন জাতীয়
WP Import ৩০ অক্টোবর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন
ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল নামে বিক্রি, সতর্ক করল সরকার
ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল নামে বিক্রি, সতর্ক করল সরকার


সোনার দেশ ডেস্ক :


‘মথ’ নামের এক ধরনের ডালে ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছে। এমন কার্যক্রমে সতর্ক করেছে খাদ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বুধবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, মথ ডাল নামক ডালের সাথে হলুদ রঙ মিশিয়ে মুগ নামে বিপণন লক্ষ্য করা গেছে। হলুদ রঙটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং উক্ত রঙে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি রয়েছে। গত অর্থবছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি হলেও বাজারে মথ নামে কোনো ডাল পাওয়া যায়নি। স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রিত ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশিতে রঙ মিশ্রিত পাওয়া গেছে।

এতে আরও বলা হয়, অননুমোদিতভাবে কোনো রঙ খাদ্যে ব্যবহার, সংযোজন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় করা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৭ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। তাই সব খাদ্য ব্যবসায়ীদের রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, সর্বসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে মুগ ডাল কেনার সময় ডালের বিশুদ্ধতা নিশ্চিত হতে হবে এবং এতে রঙ মিশ্রিত করা হয়েছে কি না তা ভালোভাবে যাচাই করে তবেই ক্রয় করতে হবে।
তথ্যসূত্র: বাংলানিউজ