শনিবার, আগস্ট ২২, ২০২৬

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১২:২৪ অপরাহ্ন
WP Import ৩০ অক্টোবর ২০২৫ ১২:২৪ অপরাহ্ন
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত


কেশরহাট প্রতিনিধি:


রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট কালিতলা স্থানে হাসেন কোল্ডস্টোরেজের সামনে বাঁশ বোঝায় ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (২৬) নামে মোটরসাইকেল আরোহী ও শতফুল এনজিও কর্মী নিহত হয়েছেন। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বাদে হাজরাপাড়া গ্রামের আবুল হোসেন প্রামাণিকের ছেলে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর পাঁচটার দিকে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

প্রতক্ষদর্শিরা জানায়, কেশরহাটগামী বাঁশের নগড় বোঝায় ট্রাকটি (রাজশাহী ট-১১-০০১২) এনজিওকর্মী ইসমাইলের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলসহ ইসসমাইল দুরে ছিটকে পড়লে মোটরসাকেলে আগুন ধরে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে। খবর পেয়ে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিসের চৌকস দল দ্রূত ঘটনাস্থলে পৌ্ঁেছ আগুণ নেভায়।

দুর্ঘটনাস্থলে নিহত ইসমাইলকে উদ্দার করে মোহনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে এসময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক ছিল বলেও জানায় স্থানীয়রা।

অগ্নিনির্বাপন কাজে নেতৃত্বদান প্রদানকারী মোহনপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজাদ আলী জানিয়েছেন তারা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলে লাগা আগুন নেভান এবং মৃতদেহ উদ্ধার করে মোহনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।