বাঘায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইসমাইলকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিএসসি ও র্যাব-৪, সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৮ অক্টোবর)দিনগত রাত ১২.৩০ ঘটিকায় ঢাকার সাভার থানার নামাবাজার (বাটার গলি) এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের ও জরিমানা অনাদায়ে আরো অধিক ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইসমাইল হোসেন (৩৪)কে গেস্খফতার করেছে।
ধৃত আসামী বাঘা থানার হরিরামপুরের মৃত ইসাহাক আলীর ছেলে।
আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয় এবং উক্ত মামলায় দোষী সাব্যস্থ হওয়ায় ম্যাজিস্ট্রেট কর্তৃক তাকে ০৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।
আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।