শনিবার, আগস্ট ২২, ২০২৬

অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি শামীমকে গ্রেফতার

WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০১:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০১:৩৬ অপরাহ্ন
অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি শামীমকে গ্রেফতার
অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি শামীমকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিসি-৩ এবং র‌্যাব-৪, সদর কোম্পানী এর যৌথ আভিযানিক দল ২৮ অক্টোবর রাত সাড়ে ১০ টায় ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর-১১ এলাকায় অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি শামীম সরদার (২৫)কে গ্রেফতার করেছে। এ সময় ভিকটিমকে উদ্ধার করা হয়। ধৃত আসামী শরিয়তপুরের নড়িয়া থানার মোলাকান্দি মহিষভোলার রুহুল আওিনের ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার বারইল এলাকার বাসিন্দা মোঃ আসিফ হোসেন মন্ডল একই সাকিনস্থ ভিকটিমকে গত ০২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পারিবারিকভাবে বিবাহ করেন। বিবাহের পরথেকে তাদের দাম্পত্য জীবন ভালই চলছিল। আসিফ জীবিকার তাগিদে ঢাকা জেলার সাভার থানা এলাকায় একটি গার্মেন্টস এ চাকুরী করেন।

আসিফের চাচী মোছাঃ লিমা বেগম এর আপন ছোটভাই বিবাদী মোঃ শামীম সরদার, সেই হিসেবে আসিফের মামা এবং ভিকটিমের মামা শ্বশুর হওয়ায় শামীম তাদের বাসায় অবাধে যাতায়াত করতো। আসিফ বাড়িতে না থাকার সুযোগে গত ২৬ জুলই ২০২৫ তারিখ বিকাল ১৫০০ ঘটিকায় আসামি শামীম ভিকটিমকে তাদের গ্রামের বাড়ি থেকে ক্ষেতলাল থানা শহরে কেনাকাটা করে দেয়ার কথা বলে নিয়ে এসে পথিমধ্যে ইটাখোলা বাজারের মোড়ে অজ্ঞাতনামা ৩/৪ জন আসামির সহযোগিতায় একটি সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। বিষয়টি ভিকটিমের স্বামী মোঃ আসিফ মন্ডল সাক্ষীদের মাধ্যমে জানতে পারেন।
অপহৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় হস্তান্তর প্রক্রিধাধীন।