ধর্ষণ মামলার মূলহোতা মাসুমকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনগত রাত ১২:০৫ ঘটিকায় অভিযান চালিয়ে রাজশাহী এয়ারপোর্ট থানার শাহ মখদুম বিমানবন্দর এলাকা হতে ধর্ষণ মামলার এজারনামীয় মূলহোতা মাসুম মন্ডল (২৭)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী বগুড়ার শিবগঞ্জ থানার উথুলি পূর্বপাড়ার ছামসুল আলমের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম সহজ, সরল, নিরীহ এক নারী। ভিকটিম ঢাকা শহরে কর্মরত থাকা অবস্থায় লিবিয়া প্রবাসী মাসুম মন্ডলের সাথে মোবাইল ফোনে দেড় বছরের প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আসামি মাসুম মন্ডল দেশে ফিরে এসে এ বছরের ১১ ফেব্রুয়ারি সকাল ৬:৩০ ঘটিকায় ভিকটিমের গ্রামের বাড়িতে গিয়ে ভিকটিমকে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে।
পরবর্তীতে আসামি মাসুম মন্ডল ভিকটিমকে জাল দলিল প্রস্তুত করে মিথ্যা বিবাহের অনুষ্ঠান করার মাধ্যমে ভিকটিমকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে গাজীপুর ভাড়াটিয়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে। এ অবস্থায় ভিকটিম গর্ভবতী হলে আসামি তা জানতে পেরে ভিকটিমকে রেখে পালিয়ে আসে। পরবর্তীতে ভিকটিম আসামি মাসুম মন্ডলের শিবগঞ্জের স্থায়ী বাসায় গিয়ে তার স্ত্রীর মর্যাদা চাইলে আসামি মাসুম তাকে মারধর এবং মেরে ফেলার হুমকি প্রদান করে বাসা থেকে তাড়িয়ে দেয়।
পরবর্তীতে ভিকটিম নিরুপায় হয়ে আদালতে নালিশ করলে আদালত বগুড়া শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা নেওয়ার আদেশ প্রদান করে। উক্ত আদেশের পরিপ্রক্ষিতে বগুড়া শিবগঞ্জ থানায় মাসুম মন্ডল কে আসামি করে ধর্ষণ মামলা রুজু হয়। যাহা বগুড়া শিবগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০১/০৯/২০২৫ খ্রিঃ। ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২০ এর ৯(১)। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী মহানগরের এয়ারপোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হইয়াছে ।