শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত

WP Import ২৮ অক্টোবর ২০২৫ ১১:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ অক্টোবর ২০২৫ ১১:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মহানগরীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মা ও মেয়ে বেধড়ক মারধর করা এবং স্বর্ণের মালা লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি রাজপাড়া থানার বসুয়া এলাকায়। এ ঘটনায় থানায় অভিযোগও দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগটি দায়ের করেন লিমা (২২)। তিনি গৃহবধু হলেও তার মাকেও মারধর করা হয়। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নজু (৬৫) ও তার সহযোগীদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার (২৬ অক্টোবর) সকালে নজু, জিয়াউর রহমান ওরফে জিয়া (সাবেক মেম্বার), মিজান, শফিক, জামিল, নাসির, আলমসহ আরও ৫-৬ জন তাদের বাড়িতে হামলা চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আচমকা লিমার মাথায় ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে অন্য আসামিরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে তার মা মুসলিমা খাতুন (৪০) এগিয়ে আসলে আসামিরা তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারতে থাকে।

অভিযোগে বলা হয়, নাসির নামের এক আসামি ইট দিয়ে মুসলিমা খাতুনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং মা-মেয়ে দুজনেই জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় হামলাকারীরা লিমার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে যায়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।