ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে বাঘা পৌরসভা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে বাঘা পৌরসভা ফুটবল একাদশ জয়লাভ করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আড়ানী পৌরসভা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করেন বাঘা পৌরসভা ফুটবল একাদশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসর প্রাপ্ত অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি প্রমুখ।
খেলা পরিচালনা করেন রবিন খান, সুজন মাহমুদ ও আবু হানিফ। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিঞা, শরিফুল ইসলাম, বি কে রায়।