বাঘায় বিলে পলো দিয়ে মাছ ধরার উৎসব

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বিলে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বাঘা-লালপুরের ধনদহ-অমরপুর-বোয়ালিয়া বিলে এই উৎসব অনুষ্ঠিত হয়।
গ্রাম-বাংলার ঐতিহ্য মাছ ধরার উৎসবে নানান শ্রেণি-পেশার মানুষ সখ করে পলো দিয়ে মাছ শিকারে নামেন। সৌখিন মৎস্য শিকারিদের মিলন মেলায় পরিণত হয় পুরো বিল এলাকা। দূর-দূরান্ত থেকে আসা শিশু-কিশোর, যুবক, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ মাছ ধরা উৎসব উপভোগ করেন।
মাছ শিকার করতে আসা মিলন হোসেন বলেন, অন্য বছরের তুলনায় এ বছর অতিমাত্রায় বৃষ্টি হওয়ায় বিলে দেশীয় মাছ ধরতে পেরেছেন। সবচেয়ে বেশি পরিমাণ দেশিয় মাছ উৎপাদিত হয় বিলাঞ্চলে। প্রতিবছর মাছ ধরার জন্য তারা এসময়টা অপেক্ষা করেন। উপজেলা মৎস্য অফিসার তহুরা হক বলেন, উপজেলা পর্যায়ে বিলের মাছকে টিকিয়ে রাখতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে।