শনিবার, আগস্ট ২২, ২০২৬

সংসদ ২৭০ দিনে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে : আলী রীয়াজ

WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৮:০৯ অপরাহ্ন জাতীয়
WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৮:০৯ অপরাহ্ন
সংসদ ২৭০ দিনে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে : আলী রীয়াজ
সংসদ ২৭০ দিনে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে : আলী রীয়াজ

সোনার দেশ ডেস্ক:


আগামী সংসদ প্রথম ২৭০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এ সময়ের মধ্যে গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তবে সংসদ তা করতে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে-এমন সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য জানান।
এর আগে কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।

আলী রীয়াজ বলেন, “সরকার চাইলে গণভোট জাতীয় নির্বাচনের আগে যেকোনো দিনে আয়োজন করতে পারে। গণভোটে প্যাকেজ আকারে একটি প্রশ্নে সনদ ও খসড়া বিল সমর্থনের বিষয়ে মতামত নেওয়া হবে।”
রাজনৈতিক দলের ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে তিনি বলেন, “এসব জনগণের কাছে উপস্থাপন করা হবে এবং জনগণের রায় পাওয়ার পর দলগুলো সিদ্ধান্ত নেবে। কমিশন ৪৮টি বিষয়ে জনগণের সম্মতিকেই বেশি গুরুত্ব দিয়েছে।”
তথ্যসূত্র: রাইজিংবিডি