শনিবার, আগস্ট ২২, ২০২৬

সাধারণ বলে বাসমতি আমদানি, ৮০ মেট্রিক টন চাল জব্দ

WP Import ২৮ অক্টোবর ২০২৫ ১২:১৪ অপরাহ্ন জাতীয়
WP Import ২৮ অক্টোবর ২০২৫ ১২:১৪ অপরাহ্ন
সাধারণ বলে বাসমতি আমদানি, ৮০ মেট্রিক টন চাল জব্দ
সাধারণ বলে বাসমতি আমদানি, ৮০ মেট্রিক টন চাল জব্দ


সোনার দেশ ডেস্ক :


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অবৈধভাবে বাসমতি চাল আমদানির অভিযোগে শশী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের প্রায় ৮০ মেট্রিক টন চাল জব্দ করেছে কাস্টমস।
সোমবার (২৭ অক্টোবর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে চালের নমুনা পাঠিয়ে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার ওমর মবিন। এর আগে গত ২৩ অক্টোবর স্থলবন্দর থেকে চালগুলো জব্দ করা হয়।

তিনি জানান, গত ২৩ অক্টোবর বন্দরে ভারত থেকে কোনো স্টিকার ছাড়া প্রায় ৮০ মেট্রিক টন সাধারণ চাল লিখে আমদানি করে শশী ট্রেডার্স। এতে আমাদের সন্দেহ হয়। আমরা চালগুলো জব্দ করে নমুনা সংগ্রহ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঠিয়েছিলাম। আজ বিকেলে রিপোর্ট পেয়েছি। আসলে চালগুলো বাসমতি ছিল।

বাসমতি চাল আমদানিতে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ওই প্রতিষ্ঠান কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে সাধারণ চাল বলে বাসমতি চাল আমদানি করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তথ্যসূত্র: জাগোনিউজ