শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবি কর্মচারীদের সাথে পোষাক সরবরাহ কমিটির মতবিনিময়

WP Import ২৭ অক্টোবর ২০২৫ ১১:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৭ অক্টোবর ২০২৫ ১১:২৮ অপরাহ্ন
রাবি কর্মচারীদের সাথে পোষাক সরবরাহ কমিটির মতবিনিময়
রাবি কর্মচারীদের সাথে পোষাক সরবরাহ কমিটির মতবিনিময়

মতবিনিময়ে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহায়ক ও সাধারণ কর্মচারীদের সাথে পোষাক সরবরাহ কমিটির সদস্যবৃন্দ মতবিনিময় করেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই মতবিনিময়ে সভাপতিত্ব করেন পোষাক সরবরাহ কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।

সভায় সহায়ক ও সাধারণ কর্মচারীদের কর্মস্থলে নির্ধারিত পোষাক পরা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের প্রতি গুরুত্বারোপ করে আলোচনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত হিসাব পরিচালক প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।
মতবিনিময়ে কেন্দ্রীয় ভান্ডারের উপ-রেজিস্ট্রার মো. সাইয়েদুল হক খন্দকার স্বাগত বক্তব্য রাখেন। স্টুয়ার্ড শাখার উপ-রেজিস্ট্রার সর্দার মো. সোহরাব হোসেন সভাটি সঞ্চালনা করেন।