রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১১তম কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
‘অধিকার আদায়ের জন্য চাই সকল জনজাদির বৃহত্তর ঐক্য’- এই স্লোগানকে সামনে রেখে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১১তম কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে এবং সিসিবিভিও, রাজশাহী ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’র আওতায় গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা অডিটোরিয়ামে ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ৪০০ জন নেতৃত্ব ও অতিথিবৃন্দের উপস্থিতিতে জাকমকপূর্ণভাবে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১১তম কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়। অতিথি বরণ, র্যালী, জাতীয় সঙ্গীতসহ জাতীয় পতাকা ও রক্ষাগোলা সংগঠনের পতাকা উত্তোলন, উদ্বোধন ও অতিথিদের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। কংগ্রেস-২৫ উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মো. আব্দুস সালাম ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সিসিবিভিওর নির্বাহী সদস্য মারজানা সাবিহা, কাকনহাট পৌরসভার হিসাবরক্ষক মো: আনিসুজ্জামান।
দি¦তীয় পর্বে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্য সচিব ও সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার ও সিসিবিভিও’র সহকারী প্রকল্প সমন্বয়কারী মো: শাহাবুদ্দিনের সঞ্চালনায় রক্ষাগোলা সংগঠনসমূহের নীতিমালা উপস্থাপন, পর্যালোচনা ও সংশোধন করা হয়। এছাড়াও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা নিয়ে আলোচনা করা হয়।
রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ১১তম কংগ্রেস সভায় সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, কর্মসুচি কর্মকর্তা যোসেফ হাঁসদা ও পৌল টুডুসহ সকল সমাজ সংগঠকবৃন্দ।