শনিবার, আগস্ট ২২, ২০২৬

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

WP Import ২৭ অক্টোবর ২০২৫ ০৮:১৮ অপরাহ্ন জাতীয়
WP Import ২৭ অক্টোবর ২০২৫ ০৮:১৮ অপরাহ্ন

সোনার দেশ ডেস্ক:


বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, ইসি স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‎গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনও কোনো তথ্য আসেনি।

এ সময় তিনি জানান, আগামী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে। এসব কেন্দ্রে মোট কক্ষ রয়েছে দুই লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ এক লাখ ১৫ হাজার ১৩৭টি। মহিলা ভোট কক্ষ এক লাখ ২৯ হাজার ৬০২টি।

নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসি সচিব।
কর্মীর অভাবে যুক্তরাষ্ট্রজুড়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত
২২টি স্থানে শনিবার সরকারি বিমান চলাচল প্রশাসনে এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মীর ঘাটতি দেখা দেওয়ায় ফ্লাইট বিলম্ব হয়। সামনের দিনগুলোতে আরও ফ্লাইটে বিলম্ব এবং ফ্লাইট বাতিল হতে পারে।
তথ্যসূত্র: বাংলানিউজ