পবা হতে অবৈধ মাদকদ্রব্য ও প্রাণঘাতী অ্যালকোহলসহ দু’জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল রোববার (২৬ অক্টোবর)দিনগত রাত সাড়ে ১২ টায় নগরীর পবা থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ধৃত ব্যক্তিরা হলো- পবা থানার কয়ড়ার রহিমের ছেলে কোরবান আলী (৪০), এবং মৃত ইয়াকুবের ছেলে মোকছেদ (৫৫)। আসামীদের কাছ থেকে অ্যালকোহল-১০৮ বোতল (১০.৮ লিঃ), মোটরসাইকেল ১টি, মোবাইল ফোন ১টি, সিমকার্ড ১টি জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সীত্রে জানা যায়, ধৃত মাদক ব্যবসায়ীরা নিয়মিত হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছিল। ভয়ানক প্রাণঘাতী অ্যালকোহল সেবনে অতি সম্প্রতি রাজশাহীর বিভিন্ন স্থানে প্রাণনাশের ঘটনা ঘটেছে।
উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।