শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকসু’র নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

WP Import ২৬ অক্টোবর ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন
WP Import ২৬ অক্টোবর ২০২৫ ১১:৪৭ অপরাহ্ন
রাকসু’র নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
রাকসু’র নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

রাকসু’র নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসু’র সভাপতি প্রফেসর সালেহ হাসান নকীব। হল ছাত্র সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ্য করান স্ব-স্ব হলের প্রাধ্যক্ষ।
শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর অন্যতম নির্বাচন কমিশনার প্রফেসর আব্দুল হান্নান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশে প্রথম ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা দেন। রাকসু নির্বাচন একটি অংশগ্রহণমূলক ও ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে। এজন্য অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাই।

শপথ পাঠ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, নির্বাচন কমিশনারগণ, প্রধান রিটার্নিং অফিসার ও রাকসু কোষাধ্যক্ষ, প্রক্টর, হল প্র্যাধাক্ষগণসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান রিটার্নিং অফিসার ও রাকসু কোষাধ্যক্ষ ড. সেতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ. নজরুল ইসলাম।
এর আগে, বুধবার (২২ অক্টোবর) রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন। রাকসু’র ২৩টি নির্বাচিত পদের মধ্যে ২০টি পদেই বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি পদগুলোর অধিকাংশতেও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন।