শনিবার, আগস্ট ২২, ২০২৬

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে পথচারী নিহত

WP Import ২৬ অক্টোবর ২০২৫ ০২:২৮ অপরাহ্ন জাতীয়
WP Import ২৬ অক্টোবর ২০২৫ ০২:২৮ অপরাহ্ন
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে পথচারী নিহত
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে পথচারী নিহত


সোনার দেশ ডেস্ক :


রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু। ছবি: ডিএইচ বাদল
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ওপর থেকে বিয়ারিং প্যাড তার ওপরে পড়লে সে স্পট ডেড হয়। প্রাথমিকভাবে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আমরা বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেছি। বর্তমানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। লাশ উদ্ধার করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, এটি পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ