রাবিতে পিডিএফ’র নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবিতে পিডিএফ’র বিদায় সংবর্ধনায় স্মারক ক্রেস্ট উপহার দেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।
সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা শনিবার বিকেলে প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে সমাজকর্ম বিভাগের প্রফেসর গোলাম কিবরিয়া ফেরদৌস ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্বব করেন পিডিএফ’র সভাপতি ফয়সাল কবীর।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) নবীন শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও বিদায়ী শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট উপহার দেন। সেখানে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে পিডিএফ’র বর্তমান কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উপ-উপাচার্য (প্রশাসন) তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।