৬৪ লাখ টাকা সমমূল্যের হেরোইনসহ আন্তঃজেলা মাদক চক্রের দুই সদস্যকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল শনিবার (২৫ অক্টোবর) দুপুর-১২.১৫ ঘটিকায় নগরীর বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মাদকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো- গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক মধ্যপাড়ার শামসুল আলীর ছেলে মাদক ব্যবসায়ী আসারুল ওরফে রনি (২১) এবং সিরাজগঞ্জ সদরের সিরাজগঞ্জ রেলকলোনির মৃত লিয়াকত আলীর স্ত্রী জাহানারা (৫০)। এ সময় আসামীদের কাছ থেকে হেরোইন-৬৪০ গ্রাম, প্রিন্টার ১টি, মোবাইল ফোন ২টি উদ্ধার করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ধৃত আসামি জাহানারা বেগম (৫০) সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ইতিপূর্বে বেশ কয়েকবার ট্রেন/বাস যোগে রাজশাহীতে এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিলো।
এছাড়া আসামি আসারুল ওরফে রনি‘র বাড়ি গোদাগাড়ীর দূর্গম চরে হওয়ায় সে সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে জাহানারা বেগম সহ অনেকের কাছে হেরোইন সাপ্লাই দিত।
আসামিদ্বয়ের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।