শনিবার, আগস্ট ২২, ২০২৬

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণে ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ

WP Import ২৬ অক্টোবর ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ন
WP Import ২৬ অক্টোবর ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ন
এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণে ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ
এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণে ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থী ৩৬ হাজার ১০২টি খাতা চ্যালেঞ্জ করেছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে শিক্ষাবোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গেল ১৭ অক্টোবর থেকে পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করে। চলে ২৩ অক্টোবর পর্যন্ত।

জানা গেছে- এবছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ।

অপরদিকে, এবছর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি। এই ৩৫টি কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া শিক্ষাবোর্ডটি থেকে ৫৪ জন বিভিন্ন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৩৯ জন পাস করেছে। এছাড়া কারগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬ জনের মধ্যে তিনজন পাস করেছে।
প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।